জেএমবির সামরিক কমান্ডার সেলিম রিমান্ডে

চট্টগ্রাম সংবাদদাতা
২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

চট্টগ্রামে গ্রেফতার হওয়া জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিমের (৩৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, ‘মামলার তদন্তে আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, বুধবার ভোরে নগরের আকবর শাহ থানার পোর্ট লিংক রোড বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প তরুলতা এলাকার মৃত আবু তালেবের ছেলে।

জানা গেছে, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে গ্রেফতার ১২ আসামির মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আট আসামি সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেছেন।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক বলেন, ‘গ্রেফতার সেলিম জেএমবির সামরিক কমান্ডার। সে নগরের ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন। তাকে রিমান্ডে নিলে আরও বেশ কিছু তথ্য পাবো।’

/এফআর/
সম্পর্কিত
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
সর্বশেষ খবর
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর