ক্ষমা পেলে খালেদা জিয়া যেকোনও দেশে যেতে পারবেন: হানিফ

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮

একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি কোনোভাবেই দেশের বাইরে যাওয়ার বিধান নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়ামী লীগ মামলা করেনি। ওই মামলায় দণ্ড হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ ও পরিবারকে অনুরোধ করেছিলাম, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জনগণকে মিথ্যা তথ্য না দিয়ে রাষ্ট্রপতির কাছে ভুল স্বীকার করতে। ক্ষমা চাইলে আমার বিশ্বাস, তিনি ক্ষমা করে দেবেন। ক্ষমা পেলে খালেদা জিয়া পৃথিবীর যেকোনও দেশে যেতে পারবেন।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘বিজয়ের অগ্রযাত্রায় পঞ্চাশ বছরে বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সভাপতিত্ব ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেনের সঞ্চালনা করেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রধানমন্ত্রীর দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও পৌরসভা মেয়র ফজলুর রহমান।

এ সময় অতিথিরা বিজয়ের ৫০ বছর উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এবং দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম