‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতির পরাধীনতার অবসান ঘটেছে’

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ২০:১৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:১৩

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ড কোনোকালে বাঙালি শাসন করতে পারেনি। দীর্ঘ শোষণ, বঞ্চনা ও পরাধীনতার ইতিহাসে মাঝেমধ্যে তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ স্বাধীনতা সংগ্রামী-বিপ্লবীদের মাধ্যমে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন দানা বাঁধলেও তারা কেউ চূড়ান্ত বিজয় তথা স্বাধীনতা এনে দিতে পারেননি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। তার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার অবসান ঘটেছে।

রবিবার বিকালে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে সদর উপজেলার যশোদল ইউনিয়নের ঐতিহাসিক বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র জাতির পিতার নেতৃত্বে ও তার আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। কোনও মেজরের আহ্বানে এদেশ স্বাধীন হয়নি। ১৯৭১ সালের ১৩ অক্টোবর আজকের এই সমাবেশের স্থানে (বড়ইতলা) পাক হানাদার বাহিনী কর্তৃক ৩৬০ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। যা পাকবাহিনীর নৃশংসতার স্বাক্ষর বহন করে। 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী শুধু ধর্ম দেখে মানুষ হত্যা করেনি। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছিল। এদেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ আত্মত্যাগ করেছে।

কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল প্রমুখ।

এর আগে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত প্রয়াত অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঈশা খাঁ’র জঙ্গলবাড়ি দুর্গ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী পরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক