পর্যটক ধর্ষণের ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
২৯ ডিসেম্বর ২০২১, ২০:৫৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:১০

কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

চট্টগ্রাম-৭ সংসদীয় এলাকা চান্দগাঁও, পূর্ব ষোলশহর, মোহরা, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কক্সবাজারের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। এটি তদন্তাধীন। তদন্তাধীন মামলা সম্পর্কে কোনও মন্তব্য করতে পারি না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দোষী কেউ যাতে বাদ না যায় সে ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী তার নথিতে জানিয়েছেন, তাকে (খালেদা জিয়া) বিদেশ পাঠানোর সুযোগ আইনে নেই। কাজেই আমরা কিছু করতে পারছি না।’ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

/এএম/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম