থার্টি ফার্স্টে চট্টগ্রামে বার-মদের দোকান বন্ধের নির্দেশ

চট্টগ্রাম সংবাদদাতা
৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৫১

চট্টগ্রাম নগরে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ১২ ঘণ্টার জন্য লাইসেন্স করা সব বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশও দিয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার সাহাদাত হুসেন রাসেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে উৎসব করা যাবে না। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুমোদিত স্থানে সভা-সমাবেশ এবং ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। কোথাও কোনও ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। ভবনের ছাদে পটকা ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত ও পারকি সৈকতে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো যাবে না, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো যাবে না। আনন্দ উদযাপন সমাজ ও সংস্কৃতিতে গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হোটেলে ডিজে পার্টির নামে কোনও স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। শুক্রবার রাত ১০টা থেকে ফাস্টফুডের দোকান বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার বিকাল চারটা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোনও ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের