৭১-এর মতো লড়াই করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ২২:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২২:৩৪

রাজনীতিতে জীবন দিতে রাজি আছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমি জীবন বাজি রেখে এ দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। কাজেই খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হলে প্রয়োজনে ৭১-এর মতো লড়াই করে তাকে মুক্ত করতে হবে। রণাঙ্গনের সৈনিক হিসেবে রাজপথে যুদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাকে মুক্ত করে আনবে।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম নিতে এখন লজ্জা পায়। তারা গণতন্ত্রের ওয়াদা দিয়ে বাকশাল কায়েম করেছিল, অথচ জিয়া এ দেশে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন। কৃষি বিপ্লব, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছেন। ফলে দেশ এগিয়ে গেছে।’

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) উন্নয়নের কথা বলে জনগণকে শোষণ করছে। দেশের মানুষের অবস্থা খুব খারাপ, বাজারে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরা দিশেহারা হয়ে পড়েছে। তারা গণতন্ত্রকে ভয় পায় বলেই দিনের ভোট রাতে ডাকাতি করে নিয়েছে। এ সরকার ফ্যাসিবাদী। এ অবৈধ সরকারের দিন শেষ হয়ে গেছে। বাংলার জনগণ এ সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতি বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম