বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের খান জাহান (র) মাজার মোড়ে ঘণ্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিও, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাটের মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, শাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, খানজাহানীয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ একে এম কামরুজ্জামান, ব্র্যাকের জেলা ম্যানেজার পলাশকান্তি হালদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বাল্যবিবাহ বন্ধে প্রতিটি পরিবারকেই এগিয়ে আসতে হবে। ১৮ বছরের নিচে কোনও মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।
/আরএ/








