চট্টগ্রামের সীতাকুণ্ডে সতীনকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছোট সতীন সুলতানা বেগমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বিআইটিআইডি হাসপাতাল কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম (২৪) ওই এলাকার গাড়িচালক মো. আজিমের বড় স্ত্রী।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘বড় সতীনকে জবাই করে হত্যার ঘটনায় ছোট সতীন সুলতানা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’








