এক সঙ্গে ৪ সন্তানের জন্ম

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ১৩:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৩:২৯

একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন লক্ষ্মীপুরের কাজল আক্তার লক্ষ্মীপুরের রায়পুরে এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন কাজল আক্তার নামে এক নারী। এরমধ্যে দুটি মেয়ে সন্তান ও দুটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে চারটি সন্তানই সুস্থ ও সবল রয়েছে।

শনিবার রাতে স্থানীয় মাতৃছায়া হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে এই সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। এক  সঙ্গে ৪ জনকে পেয়ে পরিবারের সদস্যরাও বেশ খুশি। সদ্য ভূমিষ্ঠ শিশুরা ও তাদের মা ভালো আছেন। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কাজলের চিকিৎসক

গর্বিত মা কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। হঠাৎ প্রসব ব্যাথা শুরু হলে শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় রায়পুর মাতৃছায়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

কাজলের চিকিৎসক ডা. শামীমা নাসরিন জানান, কাজলের খিচুনি খুব বেশি থাকায় অস্ত্রপচারের সিদ্বান্ত নেওয়া হয়। পরে সফল অস্ত্রপচারের মাধ্যমে সন্ধ্যায় ৪টি সন্তানের জন্ম হয়। বর্তমানে সদ্যজাত শিশুরা ও তাদের মা ঝুঁকিমুক্ত রয়েছে।

পরিবারে ৪ নতুন সদস্য পেয়ে আনন্দিত  কাজলের পরিবার। তারা জানান, কাজলের প্রথম সন্তান হওয়ার পর দীর্ঘ ১০ বছর পর আবারও সন্তানের মা হলেন কাজল। তারা সবার কাছে  দোয়া কামনা করছেন।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম