জাহাঙ্গীরনগরে আবারও অনলাইনে ক্লাস

জাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২২:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২২:৫৫

রবিবার (৯ জানুয়ারি) থেকে আবারও অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। করোনার বিস্তার রোধে সশরীরে ক্লাস বন্ধ রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দাফতরিক কার্যক্রম চলবে সশরীরে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসগুলো (উইকেন্ড প্রোগ্রামসহ) অনলাইনে নেওয়া হবে। ব্যবহারিক ক্লাসগুলো স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে সশরীরে নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসে বহিরাগত আগমন নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়কে পিকনিক স্পট বা মিলনমেলার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। নিবন্ধককে অবহিত না করে ক্যাম্পাসে কোনও অনুষ্ঠান করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া, শুক্রবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য পাখি মেলা স্থগিত এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনলাইনে করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে গত বছরও পাখি মেলা অনুষ্ঠিত হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম