আমি কিশোরগঞ্জের মানুষের কাছে ঋণী: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ২০:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২০:৫৭

কিশোরগঞ্জবাসীর কাছে ঋণস্বীকার করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমার আজকের অবস্থানে যাওয়ার পেছনে কিশোরগঞ্জের মাটি ও মানুষের অবদান সবচেয়ে বেশি। আমি এ অঞ্চলের মানুষের কাছে ঋণী।’ তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জ থেকেই আমার রাজনীতির গোড়াপত্তন। তাই সুযোগ পেলেই নাড়ির টানে এখানে ছুটে আসি। রবিবার বিকেলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ‘গৌরবের ১০০ বছর’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ সব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কিশোরগঞ্জ আমার প্রাণের শহর। এখানে আমার শৈশব ও কৈশোরসহ জীবনের বেশিরভাগ সময় কেটেছে। তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাইতো বার বার এখানে আসতে চাই, যদিও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অনেক সময় তা সম্ভব হয় না।

রাষ্ট্রপতি আরও বলেন, বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বতর্মান সরকার শিক্ষার প্রসারে আন্তরিক চেষ্টা চালাচ্ছ।এ বছর সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারের এ প্রয়াস এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে। একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. আফজাল হোসেন প্রমুখ।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম