৫ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৬, ১০:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১০:৩০

IMG_1395ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে আটকে থাকে ৫টিরও বেশি ফেরি। শেষ রাত ও ভোরের দিকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন নিয়ে কুয়াশার কারণে আটকে যায়। কুশায়ায় নদীর মধ্যে আটকে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

কাওড়াকান্দি ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বীকন বাতি দেখতে না পাওয়ায় ফেরির চালকরা ফেরিগুলো যে অবস্থায় ছিল সেখানেই নোঙর করে রাখে।

কুয়াশার তীব্রতা কিছুটা কমলে সকাল ১০টার পর থেকে নদীর মধ্যে থাকা ফেরিগুলো ঘাটের দিকে চলতে শুরু করে। ভোর ৫টা থেকে গাড়ি চলাচল বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের ভীড় রয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম