বাবার কবরের পাশে চিরনিদ্রায় সাংবাদিক আলতাফ মাহমুদ

পটুয়াখালী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:৫৫

বাবার কবরের পাশে চিরনিদ্রায় সাংবাদিক আলতাফ মাহমুদ বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ।

সোমবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা মরহুম সুন্দর আলী খাঁনের কবরের পাশে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা শহরের জৈনপুরী খানকা প্রাঙ্গনে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদকে হারিয়ে আমরা শোকাহত। আমরা দক্ষিণাঞ্চলের সাংবাদিকরা এক অভিভাবককে হারালাম। দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ঢাকায় যেকোনও সমস্যার জন্য তার কাছে বটবৃক্ষের মত আশ্রয় পেত। তাই আলতাফ ভাইয়ের মৃত্যুতে সাংবাদিকরা অসহায় হয়ে পড়েছে।’

জানাজায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন, পৌরমেয়র ওহাব খলিফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামমুজ্জামান লিংকন, আত্মীয় স্বজন, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য গুনগ্রাহী শরীক হন।

তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাব ও গলাচপা প্রেসক্লাবে তিন দিনের শোক জানিয়ে কালো ব্যাচ ধারণ, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে রবিবার বিকেল ৫টার দিকে হেলিকপ্টার যোগে আলতাফ মাহমুদের কফিন গলাচিপা শহরে পৌঁছলে কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। কান্নায় ভেঙ্গে পড়েন সাংবাদিকসহ সামাজিক অঙ্গন ও সাধারণ মানুষজন।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম