উত্তরবঙ্গে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহে কষ্ট পাওয়া গরিব মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে সোনালী ব্যাংক লিমিটেড-এর ডোমার শাখা। সোমবার দুপুরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. রশিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহমুদুজ্জামান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক সহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, ডোমার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মাহমুদুজ্জামান জানান, সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় অর্ধ শতাধিক গরিব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
/টিএন/








