দিনাজপুরে জামানত হারাচ্ছেন ২১ চেয়ারম্যান প্রার্থী 

বিপুল সরকার সানি, দিনাজপুর
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২০

প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় দিনাজপুরের সদর উপজেলার নয় ইউনিয়নের ২১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।

গত ৩১ জানুয়ারি সদর উপজেলার নয় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নয় ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজল বলেন, কোনও প্রার্থী যদি ওই ইউনিয়নের মোট প্রদও ভোটের ৮ শতাংশ না পান তাহলে জামানত বাজেয়াপ্ত হয়। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। জামানতের এই অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৯ হাজার ৩৯৮। সেই হিসাবে জামানত বাঁচাতে প্রত্যেক প্রার্থীকে ন্যূনতম দুই হাজার ৪২৪ ভোট পেতে হবে। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খুরশীদ আলম মোটরসাইকেল প্রতীকে এক হাজার ৫৯৮ এবং রবিউল ইসলাম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১০ ভোট। তারা দুজনেই জামানত হারাচ্ছেন।

৪ নম্বর শেখপুরা ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ২০ হাজার তিনটি। হিসাবে জামানত বাঁচাতে ভোট প্রয়োজন আড়াই হাজার। এখানে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী মোটরসাইকেল প্রতীকে ৯৮৬ এবং ওমর ফারুক তালুকদার অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট।

৫ নম্বর শশরা ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৬ হাজার ৩৯৪। হিসাবে জামানত বাঁচাতে প্রার্থীদের ন্যূনতম দুই হাজার ৪৯ ভোট পেতে হবে। এখানে স্বতন্ত্র প্রার্থী আইনুল হক আনারস প্রতীকে এক হাজার ৮৬, রবিউল ইসলাম চশমা প্রতীকে এক হাজার ৩৬৬, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান হাতপাখা প্রতীকে ৫৪৯ এবং শ্রী নির্মল চন্দ্র রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০৮ ভোট।

৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ২৭ হাজার ৯৬০। হিসাবে জামানত বাঁচাতে প্রয়োজন ন্যূনতম তিন হাজার ৪৯৫ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থী
আসাদুজ্জামান মোটরসাইকেল প্রতীকে দুই হাজার ৩৬১, আব্দুর রাজ্জাক চশমা প্রতীকে দুই হাজার ৫৩১, মোকছেদুর রহমান টেলিফোন প্রতীকে ২১৪ এবং জাতীয় পার্টির প্রার্থী মজিবর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট।

৭ নম্বর উথরাইল ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৫ হাজার ৮৫৯। হিসাব অনুযায়ী জামানত বাঁচাতে প্রয়োজন এক হাজার ৯৮২ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থী
নাজমুল ইসলাম নাজু অটোরিকশা প্রতীকে এক হাজার ৭০২, আব্দুর রৌফ আনারস প্রতীকে ১১৩, জহুরুল হক টেলিফোন প্রতীকে ১৭১ এবং মাজেদার রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট।

৮ নম্বর শংকরপুর ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৫ হাজার ৩৩৪। সেই হিসাবে জামানত বাঁচাতে প্রয়োজন ন্যূনতম এক হাজার ৯১৬ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থী
নুরুল আলম চশমা প্রতীকে এক হাজার ৫০৮, আব্দুর রশিদ শাহ অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।

৯ নম্বর আস্করপুর ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৪ হাজার ৪০০। হিসাব অনুযায়ী একজন প্রার্থীর জামানত বাঁচাতে এক হাজার ৮০০ ভোট প্রয়োজন। তবে এখানে
স্বতন্ত্র প্রার্থী কামরুন নাহার চশমা প্রতীকে ৫৬২ ভোট ও খায়রুল ইসলাম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২২৩ ভোট।

১০ নম্বর কমলপুর ইউনিয়নে মোট প্রদত্ত ভোট ১৩ হাজার ৬৮৪। হিসাবে জামানত রক্ষায় প্রত্যেক প্রার্থীকে ন্যূনতম এক হাজার ৭১০ ভোট পেতে হবে। এখানে
স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৫৬ ভোট। প্রদত্ত ভোট ও প্রাপ্ত ভোটের হিসাবে ওই ২১ প্রার্থী ৮ ভাগের এক ভাগ ভোটও পাননি। হিসাবে জামানত হারাচ্ছেন তারা।

 

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী