নোয়াখালীতে ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণা মামলা

নোয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৭

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এক কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীতে মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আরও ১৪ জন ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।

১নং আমলি আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলায় ই-অরেঞ্জের উপদেষ্টা শেখ সোহেল রানাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সিইও মো. নাজমুল আলম রাসেলসহ আরও ছয় জনকেও আসামি করা হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি ও মামলার ১৪ সাক্ষীর সঙ্গে প্রতারণা করে ই-অরেঞ্জ এক কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করে। প্রতারণার শিকার মামলার বাদীসহ ১৫ জন মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী কেনার উদ্দেশ্যে এবং নগদ টাকায় ই-অরেঞ্জ ভাওচারের ওপর অর্থ লগ্নী করেছেন। ২০২১ সালের মে মাস থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এসব অর্থ বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পণ্য না পাওয়ায় সর্বস্বান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক