৬ মাস পর ভারত থেকে এলো সজনে

হিলি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩২

ছয় মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাটা আমদানি শুরু হয়েছে। এসব সজনে ডাটা ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি মিনি পিকআপের মাধ্যমে এক হাজার ৬০০ কেজি সজনে ডাটা বাংলাদেশে আসে। হিলি স্থলবন্দরের মেসার্স হিলি শিপিং লাইন নামের একটি প্রতিষ্ঠান এ সবজি আমদানি করে। ভারতের জগৎ বাবা ইন্টারন্যাশনাল নামের রফতানিকারক প্রতিষ্ঠান এ পণ্য বাংলাদেশে রফতানি করে। এর আগে, গত বছরের ১১ আগস্ট বন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাটা আমদানি করা হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশীয় সজনে এখনও বাজারে আসেনি। আমাদের দেশের সজনের গাছে ফুল এসেছে কেবল। যার কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে ওষুধিগুণ সম্পন্ন এই সজনের বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। এ ছাড়া ভারতীয় সজনে আমাদের দেশেরগুলোর চেয়ে আকারে বেশ মোটা ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা একটু বেশি। সেই বাড়তি চাহিদা ও ভালো দামের কথা মাথায় রেখে ভারত থেকে সজনে আমদানি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি টন সজনে ডাটা ২০০ মার্কিন ডলার মূল্যে (প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) আমদানি করা হয়। যা কাস্টমসে ৫০০ মার্কিন ডলার শুল্ক পরিশোধ করতে হবে। এতে প্রতি কেজি সজনের আমদানি বাবদ ৩০ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হবে। দেশীয় সজনে না ওঠা পর্যন্ত এখন থেকে বন্দর দিয়ে নিয়মিত পণ্যটি আমদানি হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতবছরের আগস্ট মাসে বন্দর দিয়ে শেষবারের মতো ভারত থেকে দেশে সজনে ডাটা আমদানি হয়েছিল। আজ আবারও হিলি স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো ভারত থেকে সজনে এলো। একটি মিনি পিকআপের মাধ্যমে এক হাজার ৬০০ কেজি সজনে ডাটা আমদানি করা হয়েছে। সজনে ডাটা যেহেতু কাঁচামাল তাই কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত যেন দেশের বাজার ধরতে পারে- এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে নতুন এই সজনে আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব যেমন বাড়বে তেমনি বন্দরের দৈনন্দিন আয় বাড়বে।’

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম