জঙ্গলে কুড়িয়ে পাওয়া ‘অরণ্যকে’ দেখতে গেলেন ওসি

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ২৩:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৯

অরণ্যকে দেখতে গেলেন ওসি আনোয়ার

ঝিনাইদহের কালীগঞ্জে জঙ্গলে কুড়িয়ে পাওয়া সেই শিশু অরণ্য পালক পিতা-মাতার কাছে আদরেই আছে। সোমবার রাতে অরণ্যকে দেখতে যান কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

মায়ের কোলের মধ্যে শুয়ে চোখে কৌতূহল নিয়ে তাকিয়েছিল অরণ্য। ওসি পরিবারটিকে গরম কাপড় ও প্রসাধনী উপহার দেন। ওসির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই)আশরাফুল আলম,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।

১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবরস্থানলগ্ন জঙ্গলে সদ্যভূমিষ্ট এক নবজাতক ছেলেশিশুকে পাওয়া যায়। জঙ্গলে পাওয়ায় ওসি তার নাম রেখেছিলেন অরণ্য।

পরে অরণ্যকে লালন পালনের দায়িত্ব নেন গোপালপুর গ্রামের বশির আহম্মেদ ও তার স্ত্রী আমেনা খাতুন। ওই দম্পতির দুটি মেয়ে রয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম