নোয়াখালীতে দুর্বৃত্তদের হামলায় শিশুসহ দু’জন গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ১২:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১২:১৯

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক শিশুসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে পদিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, বেলাল হোসেন (২২) ও হাসান (১২)। তারা দু’জনেই ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বেলাল তার দোকানে কেনাবেচা করার সময় ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় তারা বেলালকে ধাওয়া করে পিছন থেকে গুলি ছুঁড়লে শিশু হাছান ও বেলাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় বেলাল স্থানীয় মসজিদের গেইটের সামনে গিয়ে পড়ে গেলে মুখোশধারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে পালিয়ে গেলে স্থানীয়রা হাছান ও বেলালকে উদ্ধার করে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, বেলাল ও হাছান নামের দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাছানের শরীরের বিভিন্ন স্থানে গুলি ও বেলালের শরীরে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম