মেয়ে-জামাইকে তুলে দিয়ে সেই ট্রেনেই কাটা পড়ে মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১

দিনাজপুর রেলওয়ে স্টেশনে মেয়ে-জামাইকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারালেন মাজেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। রবিবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর রেল স্টেশনের ১নং প্লাটফর্মের পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার কোতয়ালি থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায়  পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

মাজেদুল ইসলাম বিরল উপজেলার দাগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, ভোর ৪টায় মাজেদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। সে সময় ট্রেনে তুলে দিয়ে বগির ভেতর মেয়ে-জামাইয়ের সঙ্গে কথা বলছিলেন মাজেদুল। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে উল্টোদিকে নামতে গিয়ে পা ফসকে প্ল্যাটফর্ম থেকে নিচে রেল লাইনে পড়ে যান তিনি। এতে তার শরীর থেকে দুই পা বিছিন্ন হয়ে যায়। ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টায় তিনি সেখানে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী