টিকা নিতে মানুষের ঢল, পুলিশের লাঠিপেটায় আহত ৩

সাভার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা বন্ধের সময়সীমা নির্ধারণের ঘোষণা দেওয়ার পর থেকেই সাভারের টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। ভিড় নিয়ন্ত্রণের সময় পুলিশের লাঠিপেটায় তিন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে। এ ছাড়াও ধাক্কাধাক্কির কারণে টিকা নিতে আসা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সাভার হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, টিকা বন্ধ ঘোষণার কারণে সকাল থেকেই কেন্দ্রে মানুষ জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় হলে দেখা দেয় বিশৃঙ্খলা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী হ্যান্ডমাইকে সবাইকে শান্ত থাকতে বলে। তবে এরপরও টিকা নিতে আসা লোকজন কেন্দ্রের ভেতরে জোর করে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভিড়ের মধ্যে পড়ে বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে তিন স্বাস্থ্যকর্মী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টিকা নিতে আসা পৌর এলাকার বাসিন্দা সুমি আক্তার জানান, সকাল ৯টার দিকে তিনি আসেন। তবে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল। পাঁচ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে অনেক ভিড়ের মধ্যেই তিনি টিকা নেন।

টিকা নিতে আসা মানুষের ভিড় তবে নাজমুল নামে অপর এক যুবক জানান, তিনি সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে আসেন। তবে দুপুর ২টা পর্যন্ত ভেতরে প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে টিকা না নিয়েই বাড়ি ফিরবেন। ভিড়ের মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। এ সময় পুলিশও লাঠিপেটা করে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, সকাল থেকে কেন্দ্রে টিকা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছেন। পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিপেটা করলে তাদের তিন কর্মী আহত হন। পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। যারা এসেছেন সবাইকে টিকা দেওয়া হবে বলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।

তিনি সবাইকে বিশৃঙ্খলা না করে আন্তরিক হয়ে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম