জামায়াতের ঝটিকা মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৭

রাজশাহী প্রতিনিধি     
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১

মদের লাইসেন্স বাতিলের দাবিতে রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামী ঝটিকা মিছিল বের করে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাঘা মাজার এলাকায় এই মিছিল বের করা হয়। এ সময় ধাওয়া করলে জামায়াত সমর্থকদের ককটেল ও ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঝটিকা মিছিল থেকে পুলিশ সাত জামায়াত সমর্থককে আটক করে।

জানা গেছে, মদের লাইসেন্স বাতিলের দাবিতে বাঘা উপজেলা জামায়াতের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তখন মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বাঘা থানার এএসআই আবদুর রহিম, মন্টু মিয়া, কনস্টেবল আহাদ আলী, হারুনুর রশিদ, প্রদীপ কুমার আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন– আড়পাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে রাজিব হোসেন (৩০), হাবাসপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), খায়েরহাট গ্রামের মজিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), ঢাকাচন্দ্রগাথী গ্রামের আবেদ আলীর ছেলে সেকেন্দার আলী (৬০), জোতরাঘব গ্রামের রফিজ উদ্দিনের ছেলে খোসবুর রহমান (৩৮), জোতনশী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নাফ (৩০), চণ্ডিপুর গ্রামের মাজদার রহমানের ছেলে নাসির উদ্দিন (৪৮)।

বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘মদের লাইসেন্স বাতিলের দাবিতে মাজার এলাকায় একটি মিছিল বের করি। এ সময় পুলিশ আমাদের ধাওয়া করে সাত জনকে আটক করেছে।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ‘জামায়াতের ঝটিকা মিছিলের খবর পেয়ে আমরা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছি।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘জামায়াত ইসলামী নাশকতা করতে মাজার এলাকায় জমায়েত হয়ে একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।’

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম