ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এক ভাই নিহত, অপর ভাই গুরুতর আহত

দিনাজপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় খানসামা উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম চন্দন কুমার রায় (৪০)। আহত হয়েছেন বিজয় কুমার রায় (৪৫)। তারা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে খানসামা থানার ওসি কামাল হোসেন জানান, গ্রামের বাড়ি থেকে বড় ভাই বিজয় ও ছোট ভাই চন্দন মোটরসাইকেলে বীরগঞ্জের ঝাড়বাড়ী যাচ্ছিলেন। পথে খানসামা বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চন্দন মারা যান। স্থানীয়দের সহায়তায় বিজয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে খানসামা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম