তেল নিয়ে কারসাজি, লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৬:০৭আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:০৭

কুমিল্লায় বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং মূল্য তালিকায় দামের কারসাজি করায় এক ডিলার ও তিন পাইকারি দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ মার্চ) ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার লাকসাম পৌরসভার বাজারে অভিযান এ চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।  বাংলা ট্রিবিউনকে তিনি জানান, লাকসাম উপজেলার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শ্যামল সাহা নির্ধারিত মূল্যের বেশি মূল্যে দোকানিদের তেল সরবরাহ করতেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মূল্য তালিকায় ও বিক্রির দামে ভিন্নতাসহ বিভিন্ন অনিয়মের জন্য পৌরসভার বাজারের মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার এবং হৃদয় স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা বলেন, ‘আমরা বড় বড় রাঘব-বোয়ালদের ধরতে মাঠে নেমেছি। যারা ডিলার তারাই তেলের দামের কারসাজি করছে। তেল থাকার পরেও তারা তেলের কৃত্রিম শূন্যতা তৈরির চেষ্টা করছেন। বাণিজ্যমন্ত্রী মহোদয়ের স্পষ্ট নির্দেশনা, বাজার নিয়ন্ত্রণে কেউ যেন ছাড় না পায়। আমাদের এ অভিযান উপজেলা শহর ও গ্রামে নিয়মিত চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম