রান্না না করায় অসুস্থ স্ত্রীকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ২১:৪৬আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:৪৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অসুস্থতার কারণে ভাত রান্না না করায় স্ত্রী নাজমা খাতুনকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আব্দুল আলিম (৪৮)। মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর অভিযান চালিয়ে আব্দুল আলিমকে দাসহ আটক করেছে পুলিশ। নিহত নাজমা খাতুনের (৪০) বাবার বাড়ি কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।

নাজমা খাতুনের ছেলে আকাশ রহমান জানান, সকালে শারীরিক অসুস্থতার কারণ ভাত রান্না করতে পারেননি মা। এতে বাবা আব্দুল আলিমের সঙ্গে মায়ের ঝগড়া শুরু হয়। তিনি ইলিশপুর বাজার থেকে বাবার জন্য রুটি আনতে যান। ফিরে এসে ঘরের মধ্যে গলা কাটা অবস্থায় মাকে দেখতে পান।

স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, আব্দুল আলিম রাজমিস্ত্রির কাজ করেন। তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল আলিমের সঙ্গে প্রায়ই স্ত্রীর ঝগড়া হতো। মঙ্গলবার কাজে যাবেন বলে স্ত্রীকে ভাত দিতে বলেন। এ সময় রান্না না করতে পারায় স্বামীকে ভাত দিতে পারেননি স্ত্রী। এ নিয়ে ঝগড়া শুরু হয়। 

একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে উপজেলার কাজিরহাট এলাকা থেকে দাসহ আব্দুল আলিমকে আটক করা হয়েছে। 

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাজমার মরদেহ মর্গে নেওয়া হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী