র‌্যাবের হাতে আটকের ৩ ঘণ্টা পর এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২২, ১৯:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৩৭

চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ব্যক্তি র‌্যাবের হাতে আটকের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে র‌্যাব। এর আগে রাত ১০টার দিকে তাকে আটক করে র‌্যাব।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম বাবুল। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা এলাকায়। পেশায় তিনি ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-৭- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ সেভরন ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে নজরুল ইসলাম নামে হত্যা মামলায় পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়। র‌্যাব হেফাজতে নেওয়ার পর সেখানে তার নাম-পরিচয় জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যদের খবর দিয়ে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তার ইসিজি করানো হয়। তার হার্টের ৯৫ শতাংশই ব্লক ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও জানান, হার্ট অ্যাটাকে নজরুলের মৃত্যু হয়েছে বলে চমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম