রংপুরে জাতীয় পিঠা উৎসব শুরু

রংপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ২২:৫৮আপডেট : ০৯ মার্চ ২০২২, ২২:৫৮

বাঙালির হাজার বছরের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রংপুরে প্রথম বারের মতো শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। বুধবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুরের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে এ আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধন করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব ম. হামিদ।

পিঠা উৎসবে ঢাকা, খুলনা, ময়মনসিংহসহ দেশের ৪৫টি জেলা থেকে নানান বাহারি রকমের পিঠার স্টল বসেছে। শত শত মানুষ পিঠা উৎসব দেখতে এবং পিঠা খেতে ভিড় করছেন।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহ্বায়ক বিপ্লব প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন– রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের সদস্য সচিব আশরাফুল আলম আল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।

এ সময় স্থানীয় সাংস্কৃতকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম