বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলার প্রতিবাদে হবিগঞ্জ বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমসহ বিভিন্ন নেতারা।
সভায় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
/এনএস/এইচকে/








