শপথ নিলেন বগুড়ার ২১ ইউপি চেয়ারম্যান

বগুড়া প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১৮:১৭আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:১৭

বগুড়ার চার উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক জিয়াউল হক নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নব-নির্বাচিত সদস্যদের (মেম্বর) শপথ করিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি বগুড়ার সদর উপজেলার দুটি, সোনাতলা উপজেলার সাতটি, সারিয়াকান্দি উপজেলার দশটি এবং গাবতলী উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক তাদের শপথবাক্য পাঠ করান। স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা সদস্যদের শপথ করিয়েছেন। শপথ পাঠ শেষে জেলা প্রশাসক দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন, সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম