বৃদ্ধের কান কেটে দিলো প্রতিপক্ষ

বরগুনা প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ২০:১৮আপডেট : ১১ মার্চ ২০২২, ২০:১৮

বরগুনার তালতলীতে জমি নিয়ে শত্রুতার জেরে আবুল কালাম চৌকিদার (৬৫) নামের এক বৃদ্ধের কান কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ মার্চ) দুপুরে তালতলী উপজেলার বড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গনি নামের এক ব্যক্তিকে আটক করেছে তালতলী থানা পুলিশ। 

স্থানীয় ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে আবুল কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ও ওষুধ দিতে যান। এ সময় জমি নিয়ে শত্রুতার জের রাসেল, গনি ও আলমগীরসহ ৭-৮ জন তাকে পেছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এ সময় তার মুখের দুইটা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয় দুর্বৃত্তরা। আবুল কালামকে মারধরের সময় তার স্ত্রী শাহানা বেগম ছুটে এসে বাধা দিলে তাকেও মারধর করা হয়। স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের ছেলে আরিফ বলেন, প্রতিবেশী রাসেলের সঙ্গে জমি-জমা নিয়ে ঝামেলা আছে। এরই জেরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসঙ্গে আমার মাকেও পিটিয়ে আহত করেছে তারা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় উভয়পক্ষের লোক আহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গনী নামের একজনকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম