চলে গেলেন কুড়িগ্রামের সাংবাদিক এবি সিদ্দিক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৭:১৯আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:১৯

কুড়িগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক আবু বকর সিদ্দিক (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন সন্ধ্যায় তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছিল।

এবি সিদ্দিক কয়েক দিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রের পীড়ায় ভুগছিলেন। তিনি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা কুড়িগ্রাম বার্তার প্রকাশক ও সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি দৈনিক ভোরের কাগজ ও ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য। গত ১২ মার্চ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দেন। পরে ১৩ মার্চ তিনি চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যান।

সোমবার দুপুরে আবু বকর সিদ্দিকের মরদেহ ঢাকা থেকে কুড়িগ্রামে পৌঁছালে বাদ জোহর কুড়িগ্রাম শহরের চড়য়াপাড়ায় তার বাসভবন সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র কাজিউল ইসলাম, এলাকাবাসী ও সহকর্মীরা জানাজায় অংশ নেন। পরে দুপুর আড়াইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে এবি সিদ্দিকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক এবি সিদ্দিক কুড়িগ্রাম শহরের চড়য়াপাড়ায় বসবাস করতেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার বিকালে গ্রামের বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ মন্ডলপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী