প্ল্যাটফর্মে পড়ে ছিল ১০ কোটি টাকার কষ্টিপাথর

বগুড়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৭:৪৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:২৮

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের আট কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মূল্যবান পাথরটি উদ্ধার করে। ওই থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সান্তাহার জংশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রাভেল ব্যাগ পড়ে ছিল। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ সেখানে আসে। ব্যাগের চেইন খুললে ভেতরে আট কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর পাওয়া যায়। যার ওপরে গণেশসহ ১০ জন দেবতার প্রতিকৃতি খোদাই করা রয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, মূল্যবান কষ্টিপাথরটি কোথাও পাচারের জন্য জংশনে আনা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রাভেল ব্যাগটি ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ব্যাগে থাকা পাথরটি জব্দ করা হয়েছে। এর মূল্য আট থেকে ১০ কোটি টাকা হবে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পাথরটি বগুড়ার মহাস্থান জাদুঘরে হস্তান্তর করতে আদালতে আবেদন করা হবে। অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে জাদুঘরে জমা দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম