কুড়িগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পণ্ডিত বইমেলা

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২০:৪৩আপডেট : ৩০ মার্চ ২০২২, ২০:৪৩

কুড়িগ্রামের চিলমারীতে চতুর্থবারের মতো শুরু হচ্ছে পণ্ডিত বইমেলা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় উপজেলার থানাহাট সরকারি এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন লেখক ও শিক্ষক সলিমুল্লাহ খান।

আয়োজকরা জানান, উদ্বোধনী দিনে উদযাপন পর্ষদের আহ্বায়ক নাহিদ হাসান নলেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার। এতে ১৬টি স্টলে বিভিন্ন ধরনের বই স্থান পাচ্ছে। বইমেলায় আলোচনা অনুষ্ঠান, মোড়ক উন্মোচন, শিশু-কিশোরদের অংশগ্রহণে শ্রেণিভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও বইমেলার দ্বিতীয় দিন থাকছে লেখকদের মুখোমুখি হওয়ার সুযোগ।

উদযাপন পর্ষদের সদস্য সচিব জামিউল ইসলাম বিদ্যুৎ জানান, ৩১ মার্চ শুরু হয়ে ২ এপ্রিল বইমেলা শেষ হবে। সমাপনী দিনে ‘বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক ও প্রবীণ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়াও ‘একুশে পদক’ পাওয়া উপলক্ষে আব্রাহাম লিঙ্কনকে এবং সাংবাদিকতায় ‘প্লান ইন্টারন্যাশনাল পদক’ পাওয়ায় সাংবাদিক সফি খানকে ক্রেস্ট দেওয়া হবে।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি