রংপুরে নিখোঁজের ২ মাস পর শিশুর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ০৩:৪১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৩:৪৭

শিশু রনক রংপুর নগরীর নিউ আদর্শপাড়া মহল্লা থেকে অপহৃত ৫ বছরের শিশু রনকের লাশ প্রায় ২ মাস পর শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর শিশু রনকের লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হুমায়ুন কবীর জানান, গত বছরের ১ ডিসেম্বর সকালে রংপুর নগরীর নিউ আদর্শপাড়া মহল্লা থেকে রাঙ্গা মিয়ার এক মাত্র শিশু পুত্র রনককে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার বিকেলে উপজেলার তেকানী গ্রামের একটি রোপা আমন ক্ষেতের মধ্যে পানি তোলার জন্য করা একটি গর্ত থেকে এক শিশুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসে।
ওসি হুমায়ুন কবীর আরও জানান, শিশুটির মৃতদেহ রনকের বলে তাদের বাবা-মা সনাক্ত করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, কাল লাশের ময়নাতদন্ত করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম