সড়কে পড়ে ছিল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর লাশ

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২০:০৪আপডেট : ৩১ মার্চ ২০২২, ২০:১১

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৫টায় বুড়িচংয়ের ময়নামতির বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

নিহতরা হলেন– জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাসির উদ্দিন (৫২) এবং তার স্ত্রী শরিফা বেগম (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন ঢাকাগামী লেনের পাশে একটি মোটরসাইকেল এবং দুই নারী-পুরুষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আমরা ধারণা করছি, মোটরসাইকেলটিকে কোনও গাড়ি চাপা দিয়ে চলে গেছে। তবে কোন গাড়ি চাপা দিয়েছে এখনও শনাক্ত করতে পারিনি। অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম