শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সওজ

ফরিদপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৯:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৯:৪৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। শনিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে সড়কের দুই পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ।

এতে সড়ক ও জনপথ বিভাগের দুই থেকে তিন একর জমি দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ করা হয়েছে দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ বিভিন্ন স্থাপনা। এ সময় রাস্তার দুই পাশে রাখা বালি ও গাছের গুঁড়ি অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারণ করা হয় বলে জানান ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান।

অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপথের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্থাপনা মালিকদের নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে কয়েকবার মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বোয়ালমারী উপজেলার কামারগ্রাম ও শিবপুর মৌজার সীমান্ত সওজের জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন– সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপসহকারী প্রকৌশলী সুমন কর্মকারসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম