রিকশাভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৮:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৮:০১

ব্যাটারিচালিত রিকশাভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা রানী রায় (২৮)। পথে ওই রিকশাভ্যানের চাকায় শাড়ির আচল পেঁচিয়ে মৃত্যু হয় তার।

সোমবার (৪ এপ্রিল) সকালে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ লক্ষ্মীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমা উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নারায়ণচন্দ্র রায়ের স্ত্রী। তিনি একই ইউনিয়নের লক্ষ্মীর বাজার এলাকায় আর্টিশান বিডি লিমিটেডে নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নিহতের দেবর অনীল চন্দ্র রায় (২৫) জানান, সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো প্রতিমাসহ ওই কারখানার কয়েকজন শ্রমিক ব্যাটারিচালিত রিকশাভানে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে ছিটকে সড়কে পড়ে আহত হন প্রতিমা। স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলী জজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটলেও ওই নারী পার্শ্ববর্তী চওড়াবড়গাছা ইউনিয়নের বাসিন্দা। তাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন এলাকার লোকজন। পরে জানতে পেরেছি তিনি মারা গেছেন।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম