দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ২১:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২১:১৯

দিনাজপুরের চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন নামে (২৪) এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সানোয়ার উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন– উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের একরামুলের ছেলে নায়ক তারা (২৫) এবং অমরপুর ইউনিয়নের রাজাপুর বুড়ির হাট এলাকার সুব্রত কুমার রায়ের ছেলে খোকন রায় (১৬)। তারা বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন মোটরসাইকেলে পার্বতীপুর যাচ্ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় চিরিরবন্দর ফায়ার সার্ভিস কার্যালয়ে জানানো হয়। ফায়ার সার্ভিস আহত অবস্থায় তিন ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিন জনের মধ্যে সানোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম