ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে লাখ টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১০:৫৪আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:৫৪

যশোরের বেনাপোল পৌরসভার স্টেশন রোডে সুরক্ষা নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। লাইসেন্স না থাকা, অনিয়ম-অব্যস্থাপনা, জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি এবং ভুয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই। শার্শা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিম সেখানে পরিদর্শনে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মীর আলিফ রেজা বলেন, ‘অনুমোদনহীন সুরক্ষা নামক ডায়াগনস্টিক সেন্টার অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করে জরিমানা করা হয়েছে।’ পরবর্তী সময়ে তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম