সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৮:২০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৮:২০

সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়েছে। বুধবার সকালে জেলার কালিয়ানী বিজিবির বিওপি সদস্যরা অভিযান চালিয়ে এই গহনা জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে, এমন সংবাদে অভিযান চালান কালিয়ানী বিজিবির সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে রাখা রুপার গহনা বাগানের ঝোপ-ঝাঁড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়। গহনাগুলোর মূল্য প্রায় ১৬ লাখ টাকা। 

পরে গহনাগুলোকে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম