শিবির সন্দেহে ছাত্র আটক

রাবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতিকে হত্যার হুমকি

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ২১:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২১:৪৫

শিবির সন্দেহে শিক্ষার্থী আটকের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আরিফুল গত বৃহস্পতিবার শিবির সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে ধরিয়ে দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়আরিফুল জিডিতে উল্লেখ করেছেন,‘শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে +৫৪৩২৩৩৭৮ নম্বর থেকে আমার মুঠোফোনে একটি কল আসে। এ সময় আমার নাম উচ্চারণ করে ভীষণ গালাগাল করা হয় ও ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।’
রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘এই ঘটনায় দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হতে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশে দেয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও নেতাকর্মীরা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম