সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন: ফখরুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২১:৩৭আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২২:১২

ক্ষমতাসীন সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাহস থাকলে আপনারা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন।’ বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম, যারা এখানে আসছিল তাদের ওপর হামলা হয়েছে। এতই যদি জনগণের উপকার করে থাকেন, উন্নয়ন করে থাকেন তাহলে ভয় পান কেন? একটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সম্মেলন করবে, সভা করবে। সেটাকে ভাঙেন কেন আপনারা?’

তিনি বলেন, ‘আমাদের ৬ শতাধিক নেতাকে গুম করেছে। আজ ইলিয়াছ আলীর ছেলেমেয়েরা দরজার দিকে তাকিয়ে আছে, কবে তাদের বাবা ফিরে আসবে। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে বিনা বিচারে। একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা দেশে তৈরি করেছে।’

নেতাকর্মীদের প্রতি লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই লড়াইটা ছোট লড়াই নয়। যারা কথায় কথায় গুলি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে। আমাদের নেতা আজ আট হাজার মাইল দূরে, আমার নেত্রী গৃহবন্দি। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লড়াই করে, যুদ্ধ করে বের হতে হবে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যুদ্ধ করতে হবে। অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলেছি পদত্যাগ করুন। কারণ, আপনারা সব জায়গায় ব্যর্থ হয়েছেন। দুর্নীতিতে এমন চ্যাম্পিয়ন হয়েছেন যে প্রত্যেকটি কাজে ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে। পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম