ইউনিয়ন পরিষদ নির্বাচন

ভোট দেওয়া নিয়ে সংশয়ে বিলুপ্ত ছিটবাসীরা

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
৩০ জানুয়ারি ২০১৬, ২৩:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ০০:০৫

ফেব্রুয়ারির মাঝামা‌ঝি সময়ে সারাদে‌শে ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণার সম্ভাবনা থাক‌লেও বিলুপ্ত ১১১টি ছিটমহলবাসী ভোটাধিকার প্রয়োগ নিয়ে সংশয়ে রয়েছে। কারণ, কুড়িগ্রামের দাশিয়ার ছড়াসহ বাংলাদেশে বিলুপ্ত ১১১ ছিটমহলের বাসিন্দাদের এখন পর্যন্ত ভোটার করা হয়নি।

বিগত ৬৮ বছরের বন্দি জীবনের অবসানের পর বাংলাদেশি নাগরিক হলেও এখনও সৃষ্টি হয়নি তাদের প্রত্যক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ। বাংলাদেশি নাগারিক হওয়ার ছয় মাস অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা না থাকায় ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ফলে তাদের মাঝে সৃষ্টি হয়েছে হতাশা আর ক্ষোভ।

কুড়িগ্রামে এখনও ভোটার হতে না পারায় হতাশ সাবেক ছিটমহলবাসীরা

এই নিয়ে দাশিয়ার ছড়ার বাসিন্দা আলমগীর জানান, আমরা ফুলবাড়ি উপজেলার অন্য নাগরিকদের মতো যে ইউনিয়নের বাসিন্দা হবো সেখানকার ভোটার হয়ে ভোট দিতে চাই। কিন্তু এখনও আমাদের তথ্য সংগ্রহও করা হয়নি। ভোটার তালিকায় নাম প্রকাশও করা হয়নি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত কোনও নির্দেশনা না পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

দা‌শিয়ার ছড়ার বা‌সিন্দা ও বাংলা‌দেশ-ভারত ছিটমহল বি‌নিময় সমন্বয় ক‌মি‌টির সা‌বেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাংলা ট্রি‌বিউন‌কে জানান, তিনি গত ২৬ জানুয়ারি ভার‌তের প্রজাতন্ত্র দিব‌সে আম‌ন্ত্রিত অতি‌থি হ‌য়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জান‌তে পারেন, ভার‌তের বিলুপ্ত ছিটমহলগু‌লো‌তে ফেব্রুয়ারি থে‌কে ভোটার তা‌লিকায় অন্তর্ভু‌ক্তির কাজ শুরু হবে। অথচ বাংলা‌দে‌শে এখন পর্যন্ত ভোটার তা‌লিকার কাজ শুরু না হওয়ায় আসন্ন ইউ‌পি নির্বাচ‌নে তাদের ভোটা‌ধিকার অনি‌শ্চিত হয়ে পড়েছে।

এ বিষ‌য়ে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, বিলুপ্ত ছিটের বাসিন্দারা কোন কোন ইউনিয়নে সংযুক্ত হচ্ছেন, সেই তালিকা করে এরইমধ্যে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন যখন চূড়ান্ত করে গেজেট পাঠাবে তখন ব্যবস্থা নেওয়া হবে। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন বলে জানান।

উল্লেখ্য, গত আগস্ট ২০১৫ থেকে বাংলাদেশের মানচিত্রে নতুনভাবে যোগ হয়েছে ১১১টি ছিটমহল। এর জনসংখ্যা ৪১ হাজার।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম