মোর্শেদ হত্যা মামলায় সাত আসামি ৫ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ১৬:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৬:৩৩

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে মোর্শেদ আলী হত্যা মামলায় সাত আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনছুর রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, সাত আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন– এজাহারভুক্ত ২নং আসামি মো. আলি, ৪নং আসামি মাহমুদুল হক মেম্বার, ১৮নং আসামি আবদুল্লাহ, ১৯নং আসামি আজিজ, ১৭নং আসামি দিদারুল আলম, ২১নং উমর ফারুক ও সন্দেহ ভাজন আসামি নুরুল হক।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মোর্শেদ আলী হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। তদন্তের স্বার্থে প্রত্যেককের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

কক্সবাজার কোর্ট পুলিশের ওসি সারওয়ার আলম জানান, মোর্শেদ আলী হত্যা মামলার সাত আসামিকে প্রথমে নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকালে ইফতার কিনতে পিএমখালীর চেরাংঘর বাজারে গেলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা মোর্শেদ আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওইদিন রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম