সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহতদের একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৫:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৬:৪৮

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহতদের একজনের মৃত্যু সাতক্ষীরার গোবরদাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত মুজিবর রহমান মারা গেছেন। রবিবার সকাল ৮টার দিকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুজিবর রহমান গোবরদাড়ি গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।
নিহত মুজিবর রহমানের ভাইপো ইমরান হোসেন শিমুল হোসেন জানান, এক বছর আগে তার চাচা মুজিবর রহমান ও আজিজুর রহমানসহ চার জন প্রতিবেশি ওই গ্রামের তবিবুর রহমানের কাছ ৮ শতক ধানের জমি ক্রয় করেন। এরপর এই জমি তাদের দখলে থাকে। শুক্রবার সকালে হঠাৎ করে তবিবুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী ওই জমিতে ধান রোপন করতে যান। এ সময় মুজিবর রহমানসহ তার পরিবারের লোকজন বাধা দিলে তবিবুর ও মিজানুরের নেতৃত্বে ৭/৮ জন অতর্কিত হামলা চালিয়ে মুজিবর রহমানসহ ৬ জনকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহতরা সকলেই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুজিবর রহমানের অবস্থা খারাপ হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, মুজিবর রহমানের মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম