ঈদে ময়মনসিংহের ৫৫৩ ভূমিহীন পরিবার পেলো ঘর

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৯:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯:৪৬

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে ময়মনসিংহে ৫৫৩টি ভূমিহীন পরিবার পেয়েছে জমি ও ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই জেলায় আনুষ্ঠানিকভাবে জমির দলিল এবং ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৯৫০টি ভূমিহীন পরিবারের হাতে দুই শতক জমি ও ঘর দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলায় ২৯০৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম