কিশোরগঞ্জ আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২২, ১৫:১০আপডেট : ০২ মে ২০২২, ১৫:১৪

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান মারা গেছেন। সোমবার (২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

এর আগে হঠাৎ তার অসুস্থতা বাড়লে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

পারিবারিক সূত্রে জানিয়েছে, তার নামাজে জানাজা বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আসর মিঠামইনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ মিঠামইনের মৈশাকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম