পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
০৬ মে ২০২২, ২১:৪৭আপডেট : ০৬ মে ২০২২, ২১:৪৭

দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর সড়কের রামপুর ইউনিয়নের জাকেরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার রামপুর ইউনিয়নের জাকেরগঞ্জ এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫৫) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী সান্নী সাকিব (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে ওই স্থানে সৈয়দপুর থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী নুর ইসলামকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও পথচারী নিহত হন। এই ঘটনার পর ওই সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে যান চলাচলও স্বাভাবিক করে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ওসি বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি