মজুত করে বেশি দামে তেল বিক্রি, লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
১২ মে ২০২২, ২১:০৩আপডেট : ১২ মে ২০২২, ২১:০৩

গাইবান্ধায় সয়াবিন তেল মজুত করে উচ্চ মূল্যে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বোতলজাত ৭০০ লিটার তেল জব্দের পর আগের দামে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন বাজার ও পুলবন্দি বাজারে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব-১৩। গাইবান্ধার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন র‌্যাব-১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার আসিফ উদ-দৌলাহসহ বাজার পরিদর্শক কর্মকর্তারা। 

আব্দুস সালাম বলেন, ‘অভিযানের সময় দোকানের পরিবর্তে গুদামে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির সত্যতা পাওয়া যায় পাঁচটি প্রতিষ্ঠানে। এসব গুদাম থেকে ৭০০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। তেল মজুতের অপরাধে শুভ স্টোর, মায়া স্টোর, মেসার্স সমর সাহা, দুর্গা ভান্ডার ও দীপ ভান্ডারের মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ ছাড়া পুলবন্দি বাজারের একটি গুদামে মজুত রাখা দুই কার্টন তেল জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। জেলা-উপজেলার হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালু থাকবে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম