মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৬

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে বরিশাল অঞ্চল থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চাঁদপুরের হাইমচরের ঈশানবালার নার্গিস বেগম, একই এলাকার আহমদ উল্যাহ শিকদার এবং তিন বছরের এক শিশু। দুইদিনে এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় সাতজনের লাশ উদ্ধার হলো। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
নিহত নার্গিস বেগমের স্বামী শাহ আলম জানান, বরিশাল থেকে লাশ উদ্ধারের পর তারা ট্রলারযোগে হাইমচরের কালিখোলার উদ্দেশে রওনা হয়েছেন।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি হাইমচরের তেলিরমোড় থেকে ঈশানবালায় যাচ্ছিল। ঘন কুয়াশায় সকাল ১০টার দিকে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটিকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। এতে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ৯ জন। এর মধ্যে ৫ দিন পর রবিবার উদ্ধার করা হয় হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জামাল বেপারীর ছেলে ১৭ মাসের শিশু ফাহিম, গৃহবধূ আলেয়া বেগম ও তার চার বছরের মেয়ে স্বর্ণা এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কুচ্চামারা গ্রামের চার বছরের শিশু মানিক।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম